

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহরাজপুরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) এর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার ( ১১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডলের টোলা এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
সোমবার ( ১২ অক্টোবর) রাত ১টার দিকে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলারমহারাজপুর ইউনিয়নের মন্ডলের টোলা এলাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযানে লেবু বাগানের ভিতর হতে এসআরবি-৫ এর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় পরিত্যাক্ত অবস্থায় ১৭ (সতেরো) টি ককটেল উদ্ধার জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ ইমরান আলী
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ
তারিখ ১২-১০-২০২৬
০১৭২৫-০৮৬২৭৫