

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই ৪০টি মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা।
রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টকর দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপি থেকে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ওইসব চোরাই মোবাইল সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের মোঃ বাদল আলীর ছেলে মোঃ আপন হোসেন(৩২)।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।