

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটি উল্টে ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসময় আরো ৮জন আহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারালে এঢ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিহতরা হলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম।
তবে, তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গুরুর হাটে যান। বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে সাথে থাকা আয়েস উদ্দিনোর ছেলে শরিফুল ইসলামও মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় এবং একজন ঘটনাস্থলেই মারা গেছে বলে শুনেছেন। মৃতের সংখ্যা আরো একজন বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এবং ৫জন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।