

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি-৫ এর চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সাকিনের ১৪৫নং নামোচাকপাড়া সরকারী প্রাথমিক এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবার) দুপুরে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আম বাগানের ভিতর হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময়
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।