

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হয়েছে। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ উম্মে সালমা রুমা, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা আনসার-ভিপিডি কর্মকর্তা পাপিয়া খাতুন।
এছাড়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রতিটি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য পূজা মণ্ডপের সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।