1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র  পৃথক দুটি  মাদকদ্রব্য সহ এক যুবক আটক শিবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে “কথা আছে” বলে ডেকে প্রবাসীকে বেধড়ক পিটিয়ে হত্যা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র যৌথ অভিযানে ১৯টি ককটেল জব্দ সোনামসজিদ বন্দরে গোডাউনে অগ্নিকাণ্ডে গো-মাছের খাদ্য ভম্মিভূত শিবগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হেরোইন উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪০টি চোরাই মোবাইলসহ আটক-১ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শিবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ: তদন্তে ৬ সদস্যের কমিটি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা ওবাইদুল আজিম রিংকু (৫০)।
তিনি ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

রিংকুর বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন রিংকু। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page