

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ করেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
এর আগে একই গ্রামে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।