

শুদ্ধ ও সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. মাজহারুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা সনদ তুলে দেন মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি।
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, সঠিক তথ্য সংরক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সম্মাননা অর্জনে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।