1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি চেম্বারের শিবগঞ্জে এসআরবি’র অভিযানের আগ্নেয়াস্ত্র উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে  মাদকদ্রব্য জব্দ শিবগঞ্জ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা এসআরবি-৫ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশে শ্রেষ্ঠ শিবগঞ্জ ইউএনও মাজহারুল ইসলামকে সম্মাননা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র  পৃথক দুটি  মাদকদ্রব্য সহ এক যুবক আটক শিবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড শিবগঞ্জে “কথা আছে” বলে ডেকে প্রবাসীকে বেধড়ক পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি চেম্বারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫-২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দল পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চেম্বারের পরিচালনা পর্ষদের নেতারা।

সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, প্রায় দুই বছর ধরে পৌর এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হলেও গত কয়েক মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো এবং ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ময়লা-আবর্জনা, জমে থাকা পানি এবং চলমান ড্রেনেজ উন্নয়নকাজের বিভিন্ন স্থানে জমে থাকা পানি মশার প্রজননস্থল তৈরি করছে।

সংগঠনটি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page