1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ: তদন্তে ৬ সদস্যের কমিটি শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে নিহত-৩, আহত-৮ ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন বাল্যবিবাহ প্রতিরোধে হরিমোহন স্কুলে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন মোঃ নাহিদ উজ্জামান বাড়িতে মজুদ করা ককটেল বিকট শব্দে বিস্ফোরণ শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে এক শিশুর মৃত্যু শিবগঞ্জে ১১ মাসের শিশু নাফিসকে পাচারের মুলহোতা আবুল কালামের শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ: তদন্তে ৬ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশুই এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার ও জেলা স্যানিটোরি পরিদর্শককে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page