

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ও প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দূর্যোগ প্রমশন দিবসে উপস্থিত ছিলেনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
দিবসটি মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করা, নিরাপদ আশ্রয় গ্রহণ, আগাম সতর্কবার্তা অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।