

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২১অক্টোবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাংগামী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মনাকষা ইউনিয়নের রাজনগর-হাঙ্গামী গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেছে মোঃ নাইম হক (২৫)।
বৃহষ্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫ এন মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ব্যক্তির বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নীচ হতে ৩৭ বোতল বিভিন্ন ব্রান্ডের ১২ বোতল বিদেশি মদ, Kuf Relief, ৬৬ বোতল WINCEREX, ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি ও ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা করা হয়। শিবগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।