1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. content.operator@local.invalid : content_operator :
  5. danny33@yahoo.com : Danny :
  6. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  7. ruben678@gmail.com : Ruben :
  8. sobuj033@gmail.com : sobuj :
  9. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  10. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ভোলাহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হলদে গাছি মোড় সংলগ্ন রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তি ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল আউয়াল (৪০)।
আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনি নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী জানান, আউয়াল মাঝেমধ্যে রাতে বাড়ি ফিরতেন না। তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যেত না।
স্থানীয় বাসিন্দারা জানান, আউয়ালকে গ্রামে খুব একটা দেখা যেত না। তিনি বেশির ভাগ সময় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page