1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. content.operator@local.invalid : content_operator :
  5. danny33@yahoo.com : Danny :
  6. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  7. ruben678@gmail.com : Ruben :
  8. sobuj033@gmail.com : sobuj :
  9. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  10. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
oplus_0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি’র নাটকীয় এক অভিযানে মাদক দিয়ে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে ফাঁসানো অভিযোগ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এসআরবি’র-৫ এর এমন নাটকীয় অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা ডাকবাংলোর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলর রশিদ সনু।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মফিজ উদ্দিনের পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা আরিফ আলী টিসু সহ মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের পরিবারের সদস্যরা।
এসময তিনি অভিযোগ করে বলেন, আমরা এখানে এক অত্যন্ত ভারী মন ও ক্ষোভ নিয়ে সমবেত হয়েছি। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী ও সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এমন এক নির্মম অন্যায়, সাজানো নাটক ও গভীর ষড়যন্ত্রের প্রতি যা একজন স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সহযোদ্ধা মফিজ উদ্দিন ও তাঁর পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩:০০ টার সময় রাজশাহীর একটি টিম (নিজেদের ‘এসআরবি’ পরিচয়ে) বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়ির সামনের আমবাগানে থাকা লাকড়ি ও খড় রাখার একটি ঘরে অভিযান চালায়। পরবর্তীতে তারা অত্যন্ত নাটকীয়ভাবে সেখান থেকে ৬ কেজি ৭.৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে দাবি করে।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই তথাকথিত মাদক উদ্ধারের সাথে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিংবা তাঁর পরিবারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ পরিকল্পিত, বানোয়াট এবং একটি চিহ্নিত কুচক্রী মহলের জঘন্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, ​আমরা খোঁজ নিয়ে জেনেছি, এই সাজানো ঘটনার নেপথ্যে যে ‘সোর্স’ বা কুচক্রী মহল কাজ করেছে, তারা বিগত দিনেও শ্যামপুর এলাকার বহু সাধারণ মানুষকে একইভাবে মিথ্যা ও গায়েবি মামলায় ফাঁসিয়ে সর্বস্বান্ত করেছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও তাঁর সৎ পরিচ্ছন্ন পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই এই জঘন্য ফাঁদ পাতা হয়েছে।

এই বানোয়াট ও গায়েবি মামলায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের দুই সন্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে, যারা সমাজে অত্যন্ত সৎ ও প্রতিষ্ঠিত মো. মেহেদী হাসান সে স্বাস্থ্য বিভাগে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত। ঘটনার রাতে তাকে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় ডেকে তুলে নিয়ে গিয়ে এই মিথ্যা মামলার ১ নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া মো. আল মামুন সে একজন সাবেক এএসআই (পুলিশ বাহিনী)। ঘটনার দিন রাতে সে রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। অথচ অত্যন্ত হাস্যকর ও বানোয়াটভাবে তাকে এই মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাগণ মানববন্ধনে বলেন, আমরা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ স্বাধীন দেশের মাটিতে একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে নিজ বাড়িতেই এমন অবমাননা, চক্রান্ত ও গায়েবি মামলার শিকার হতে হবে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ​

আমরা প্রশাসন ও বিচার বিভাগের উচ্চপর্যায়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি এবং নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি।
অবিলম্বে কোনো নিরপেক্ষ ও উচ্চতর তদন্তকারী সংস্থার মাধ্যমে এই ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে।​ মুল ষড়যন্ত্রকারী এবং কুখ্যাত ‘সোর্স’কে দ্রুত আইনের আওতায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের দুই নিরপরাধ সন্তানের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা ও গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাদের হয়রানি মুক্তির দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page