1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ৫৯ বিজিবি’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
oplus_0

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল আমিন অপু। রোববার (১৮ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাগবাড়ী মিয়াপুর দূর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সর্বদা দেশের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও উৎসবের এই আবহে ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় ২টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ১টি পূজা মণ্ডপসহ সর্বমোট ১৩টি পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি।
সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য মহানন্দা ব্যাটালিয়ন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে লেঃ কর্নেল কাজী আল আমিন অপু বলেন, “ব্যাটালিয়ন সদরসহ সীমান্তের প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সাথে আমরা স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছি।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page