1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হৃদয় হোসেন শাওন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
Oplus_131072

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর মোবারকপুর ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হৃদয় হোসেন শাওন।

রোববার (১৮ অক্টোবর) তিনি মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে হৃদয় হোসেন শাওন পূজামণ্ডপ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

পাশাপাশি যেকোনো প্রয়োজনে বা সমস্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্টদের কাছে দোয়া ও সহযোগিতাও কামনা করেন।

এ সময় তিনি পরিদর্শন করা প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

হৃদয় হোসেন শাওন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যেকোনো প্রয়োজনে বা সমস্যায় তাঁকে ফোন করে জানাতে এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page