1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও প্রেস ব্রিফিং করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), সিপিসি-১।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের কর্মকারপাড়া শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে এ পরিদর্শন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবির সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর কোনো পোস্ট নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি শ্রী রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধাবল্লভ কর্মকার উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি-৫, সিপিসি-১-এর বিভিন্ন পদমর্যাদার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১০০ থেকে ১২০ জন অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ের শেষে কোম্পানি কমান্ডার উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page