

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Fairdyl সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) উদ্ধার করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।