

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে জালনোট সহ ৩জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকার পট্টি মুকিম মার্কেট থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকা জালনোটসহ তাদের আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে এসআরবি -৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন (৫৬), মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মোঃ মানিক(৩৮) ও বিনোদপুর ইউনিয়নের চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃইউসুফ আলী(৫০)।
এসআরবি -৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে যৌথ অভিযানে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকার পট্টি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৫ লাখ ৯৩ হাজার টাকা জালনোটসহ তাদের আটক করা হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।