

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)র মাদক বিরোধী অভিযানে সাড়ে ১২কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৪ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউজ মোড়স্থ বরেন্দ্র অফিসের বিপরীত পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার রাণীাহাটি-বিরামপুর গ্রামেন মোঃ টানু বিশ্বাসের ছেলে মোঃ রাকিব আলী (৪০) ও রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার চৌহড্ডিতলার মোঃআব্দুল মালেকের ছেলে মোঃ ইস্রাফিল হোসেন(২৮)।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন,চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সার্কিট হাউজ মোড়স্থ বরেন্দ্র অফিসের বিপরীত পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট পরিচালনাকালে রাতে মোঃ রাকিব আলী ও মোঃ ইস্রাফিল হোসেন বিপ্লব (২৮) কে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইজিবাইক ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় হস্তান্তর পূর্বক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।