1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে নিহত-৩, আহত-৮ ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন বাল্যবিবাহ প্রতিরোধে হরিমোহন স্কুলে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন মোঃ নাহিদ উজ্জামান বাড়িতে মজুদ করা ককটেল বিকট শব্দে বিস্ফোরণ শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে এক শিশুর মৃত্যু শিবগঞ্জে ১১ মাসের শিশু নাফিসকে পাচারের মুলহোতা আবুল কালামের শাস্তির দাবিতে মানববন্ধন শিবগঞ্জের পাগলা নদী থেকে এইচএসসি পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)  চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলায় *সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে* ০১ মাসব্যাপী *ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ* কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সাথে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের (সেটিং) ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রসা, ভোলাহাটে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশিক্ষক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিভাগের ২ জন দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাশ পরিচালনা করবেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page