

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু শ্যামপুর চামাবাজার এলাকাযর দুলাল কর্মকারের ছেলে জগন্নাথ কর্মকার।
শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম জানান, কানসাটগামী একটি পাটবোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা একটি শিশু ট্রাক্টরে চাপা পড়লে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।