1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন মোঃ নাহিদ উজ্জামান বাড়িতে মজুদ করা ককটেল বিকট শব্দে বিস্ফোরণ শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে এক শিশুর মৃত্যু শিবগঞ্জে ১১ মাসের শিশু নাফিসকে পাচারের মুলহোতা আবুল কালামের শাস্তির দাবিতে মানববন্ধন শিবগঞ্জের পাগলা নদী থেকে এইচএসসি পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার ধর্ষণ ও হত্যার ৮ মাস পরও মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়, এলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নিরাময় ডট কম’ বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর হঠাৎপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান(৩৫)।
মঙ্গলবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. আল-মামুন পালিয়ে যায়।
গ্রেপ্তার মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page