চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিস কে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনার মুলহোতা আওয়ামীলীগেন দোসর আবুল কালাম আজাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, অপহরণের শিকার ১১ মাস বয়সী শিশু নাফিসের পিতা রুবেল আলী, ওয়াসিম আলী, হাবুিবুর রহমান, মোঃ আবুল কাশেম, মোসাঃ মরিয়ম বেগম, মোসাঃ তোহিদা বেগম সহ অনেকে।
বক্তারা বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে বেপরোয়া হয়ে গুম, খুন, মাদক, অস্ত্র ও মামলা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সে সময় আওয়ামী লীগের নেতা হওয়া সুবাদে এসব অপকর্ম করতো। শুধু তাই নয়, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে পরিকল্পিতভাবে অপহরণে করার পর প্রশাসনকে দিয়ে ঈগল হান্ট নামে একটি হত্যাযোজ্ঞ অভিযানে হত্যা করে। এরই ধারাবাহিকতায় রুবেলের শিশু সন্তান ১১ মাস বয়সী নাফিস কে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করে। কিন্তু বর্তমান প্রশাসনের তৎপরতার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
বক্তারা আরো বলেন, “এই অপহরণের সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হলেও আবুল কালাম আজাদ এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা কালাম সহ অপহরণের সাথে জড়িতদের ফাঁসি দাবি করছি।”
মানববন্ধনে বক্তারা বলেন, “আজকাল আবুল কালাম আজাদ নিজের সাংবাদিক পরিচয় দিয়ে আসছে। কিন্তু সে তো প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেনি। তাহলে নিজেকে কিভাবে সাংবাদিক পরিচয় দেয়.?” আমরা সরকার প্রধান সহ উর্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আবুল কালাম আজাদ সহ অপহরণের সাথে জড়িতদের দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার।
এদিকে, আবুল কালাম আজাদের সাথে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।