1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রওনক শিশির (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. তাজ (১৮)।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার-বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির পৌর এলাকার নিমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি মোঃ গোলাম রাব্বানীর ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, আমনুরা থেকে শহরে ফেরার পথে আদর্শ গ্রুপের একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৬১৩৫) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশির নিহত হন। গুরুতর আহত তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ওসি মো. ইকরামুল হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page