1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)।
 সোমবার (২০ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর খরবোনা গ্রামস্থ এলাকায় এ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের দ্বারিয়াপুর খরবোনা গ্রামের মো: ইউসুফ আলী বিশুর ছেলে মো: তৌহিদ আহম্মেদ শামীম (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল দ্বারিয়াপুর খরবোনা গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page