1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  5. sobuj033@gmail.com : sobuj :
  6. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  7. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  8. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়, এলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নিরাময় ডট কম’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগের চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি কমাতে এলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নিরাময় ডট কম’ (Niramoi.com) । এখন ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, ওষুধের দাম এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকেশন মিলবে এক ক্লিকে।

উন্নত চিকিৎসার খোঁজে রাজশাহী বিভাগের এক জেলা থেকে অন্য জেলায় বা শহরে ছুটে আসা রোগীদের ভোগান্তির যেন শেষ নেই। কোন বিশেষজ্ঞ ডাক্তার কোথায় বসেন, কীভাবে তার সিরিয়াল পাওয়া যাবে কিংবা অপরিচিত শহরে ভালো হাসপাতাল কোনটি—এসব তথ্যের অভাবে প্রায়ই সাধারণ মানুষকে দালালের খপ্পরে পড়তে হয়। রাজশাহী বিভাগের আটটি জেলার মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করে স্বাস্থ্যসেবাকে হাতের মুঠোয় নিয়ে আসতে চালু হয়েছে পূর্ণাঙ্গ ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ‘নিরাময় ডট কম’ (Niramoi.com) ।

উদ্যোক্তারা জানিয়েছেন, পুরো রাজশাহী বিভাগকে (রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট) একটি ডিজিটাল স্বাস্থ্য নেটওয়ার্কের আওতায় আনতেই এই উদ্যোগ।

সবচেয়ে বড় সুবিধাটি হলো—এখান থেকে খুব সহজেই বিভাগের যেকোনো জেলার বিশেষজ্ঞ চিকিৎসকদের বিস্তারিত প্রোফাইল দেখা যাবে। একজন ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা কী এবং তিনি বর্তমানে কোন জেলার কোন ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে কখন বসছেন, তা নিমিষেই যাচাই করা যাবে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, ঘণ্টার পর ঘণ্টা জার্নি করে এসে লাইনে দাঁড়ানোর বিরক্তি এড়াতে ওয়েবসাইট থেকেই কাঙ্ক্ষিত ডাক্তারের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ফলে প্রত্যন্ত উপজেলার একজন রোগীও ঘরে বসেই শহরের ডাক্তারের সিরিয়াল নিশ্চিত করতে পারবেন।

রোগীদের আরেকটি বড় দুশ্চিন্তার জায়গা হলো ওষুধের দাম। অনেক সময় ফার্মেসিতে ওষুধের দাম নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধানে প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে ওষুধের বিশাল ডেটাবেজ। ফলে যে কেউ ঘরে বসেই নিজের প্রয়োজনীয় ওষুধের জেনেরিক নাম, ব্যবহারবিধি এবং বর্তমান বাজারমূল্য যাচাই করে নিতে পারবেন।

এছাড়াও জরুরি মুহূর্তে সঠিক হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে ওয়েবসাইটটিতে যুক্ত করা হয়েছে রাজশাহী বিভাগের স্বনামধন্য সকল হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিস্তারিত ডিরেক্টরি ও লোকেশন ম্যাপ। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের আশপাশের বা কাঙ্ক্ষিত চিকিৎসাকেন্দ্রগুলো খুঁজে পাবেন।

এই উদ্যোগ সম্পর্কে প্ল্যাটফর্মটির কর্ণধার বলেন, “আমরা প্রতিনিয়ত দেখছি, বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিক তথ্যের অভাবে কতটা কষ্ট করেন। আমাদের উদ্দেশ্য একটাই—পুরো রাজশাহী বিভাগের মানুষের জন্য চিকিৎসা সেবার তথ্য প্রাপ্তি একেবারে সহজ ও নির্ভরযোগ্য করা। আমরা চাই ‘নিরাময় ডট কম’ বিভাগের প্রতিটি মানুষের স্বাস্থ্য বিষয়ক একটি নির্ভরতার জায়গা হয়ে উঠুক।”

যেকোনো স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে এই ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.niramoi.com

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page