1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ২জন নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরি করার সময় বিস্ফোরণে ২জন নিহত ও ৩জন আহতের ঘটনায় জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। দুলাল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে চলছিল ককটেল তৈরির কাজ। এই কাজে এলাকার বাইরে থেকে কারিগর আনা হয়েছিল দুলালের মাধ্যমে। বিস্ফোরণের পর থেকেই তিনি গা ঢাকা দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী মেডিকেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, তদন্তের প্রেক্ষিতে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের বসতবাড়িতে কয়েকজন ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ১০ জনের নাম উল্লেখ ও আরও ৮–১০ জনকে অজ্ঞাত দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page