1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলামের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সাদেকুল ইসলাম মহোদয়ের অবসরগ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার, ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আলী সাইফ। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তাওসীফ হোসেন, শাফি শাহরিয়ার ভাষা ও শাখাওয়াত হোসেন আশিক। তারা তাদের প্রিয় শিক্ষকের স্নেহ, শাসন ও অনুপ্রেরণার নানা স্মৃতি তুলে ধরেন আবেগভরে।
সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু, আনোয়ার জাহান, এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও আব্দুল বাশির। তারা মোঃ সাদেকুল ইসলামের সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতার প্রশংসা করেন এবং তাঁর কর্মজীবনের নানা দিক আলোকপাত করেন।
এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মতিন।
বিদায়ী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, আজকের এই মুহূর্ত আমার জীবনের এক আবেগময় অধ্যায়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি মুখ আমার হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন।
আমি যদি কোনো শিক্ষার্থীর জীবনে সামান্য আলো জ্বালাতে পেরে থাকি, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। সহকর্মীদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথচলা কখনোই সম্ভব হতো না।
আজ অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি কখনো বিদায় নিচ্ছি না। এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যায়, শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে—এই কামনাই রইল।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস। তিনি তাঁর বক্তব্যে মোঃ সাদেকুল ইসলামকে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের অধিবাসী। তিনি ১৯৯৪ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে পুনরায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদায় সংবর্ধনার শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page