1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় ৩০জন জামায়াতের কর্মী বিএনপিতে যোগদান করেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সংসদীয় আসন নির্বাচনী পথসভার প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি বলেন, সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। এসময় তিনি জামায়াত থেকে সদ্য যোগদানকৃত ৩০ জন কর্মীকে অভিনন্দন জানান এবং আগামীতে দেশ গঠনে সকলকে বিএনপির পতাকাতলে আসার আহবান জানান।
এসময় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, আম ফসলের সার্বিক উন্নয়ন করে, মাদক থেকে যুবক ও ছাত্রদের দূরে রাখতে উপজেলাব্যাপী খেলাধুলার পর্যাপ্ত সুযোগ তৈরি করাসহ শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও ধানের শীষে ভোট চান তিনি। ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক একে আসগার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন , শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, ধাইনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়াসহ শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page