1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত রূপ দেয়া চেষ্টা করেছে: ড. কেরামত আলী এমপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, যারা যখন ক্ষমতায় থেকেছেন, ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত রূপ দেয়া চেষ্টা করেছেন। আমি মনে করি ইতিহাস, ইতিহাসই। সেটাকে পাল্টানো কোন অধিকার বা ক্ষমতা নেই। যা যেখানে যতটুকু অবদান আছে, তাকে সেইটুকু মেনে নিতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলা ভাষা শব্দ চয়নটা যে করা হয়েছে সংবিধানে আর ইংরেজি ভাষাটি সবার কাছে এক ব্যাকে গ্রহণ যোগ্য নয়, কারো কারো কাছে অন্য রকম হতে পারে। এই জন্য আমরা যদি বাংলা ভাষাটা কে মূল্যায়ন করি, বাংলা ভাষার গুরুত্ব দিই, তাহলে আমাদের প্রকৃত বাংলা ভাষা গ্রহণযোগ্যতা পাবে এবং মেনে নিতে হবে। তাহলে আগামীদেিন জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেনের চেষ্টা করতে হবে। কিন্তু যারা যখন ক্ষমতায় থেকেছেন, ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত রূপ দেয়া চেষ্টা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াব, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জনস্বার্থ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকর সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এর আগে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদের প্রতি স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শেষে ভাষা আন্দোলনে শহিদের বিদে আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page