1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডুয়ামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার ও বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (ডুয়াম)-এর উদ্যোগে ‘ইফতার ও স্কলারশিপ সেরেমনি ২০২৬’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম,বি,এ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসফাকুল্লাহ আসিফ। এ সময় ২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ছাত্রীর শিক্ষার্থীর মাঝে ডুয়ামের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশি স্কলারশিপ কমিটির সভাপতি আব্দুল বাশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন চাম্পিয়ন একাডেমির ট্রেজেরার আহসান হাবীব, বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী আ. রউফ এবং ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশি স্কলারশিপ কমিটির সেক্রেটারি মো. সামশুল হক।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিকূলতা অতিক্রম করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, তারাই ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, ডুয়ামের এই আর্থিক সহায়তা তাদের উচ্চশিক্ষার পথচলায় বড় সহায়ক হবে। এমন উদ্যোগের জন্য তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নোমান। শেষে দেশের সমৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page