

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে এ দন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে গোমস্তাপুরের চৌডালা বিরামপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল হালিম (৩১)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডাালা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয় হালিম। এ ব্যাপারে পরদিন গোমস্তাপুর থানায় মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি’র উপ-পরিদর্শক মাহফুজুর রহমান মামলার অভিযোগপত্র জমা দেন।