

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোন প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবেনা।
মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় মনাকশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।