1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধাইনগরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় বিএনপি থেকে জামায়াতে ইসলীতে যোগদান করেছেন ৬২ জন নেতাকর্মী। রবিবার বিকেলে ধাইনগর নাককাটিতলা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় ড. কেরামত আলী বলেন, আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে। যোগদানকারীদের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।
যোগদানকারীদের পক্ষে জালাল উদ্দিন মাস্টার ও হোসেন মাস্টার জামায়াতকে শৃঙ্খলাবদ্ধ ও আদর্শনিষ্ঠ দল হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. জাহাঙ্গীর আলম দাবি করেন, যোগদানকারীরা আগেই বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page