

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ৫৯ বিজিবির অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ১৮৩-এর নিকট শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় ‘এস্কাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয়।