1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী, একই এলাকার আপেল মাহমুদের ছেলে আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী এবং ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুলের ৮ বছর বয়সী ছেলে হাসান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ধানবোঝাই একটি ভটভটির ধাক্কায় বাসেদ আলী ঘটনাস্থলেই মারা যান।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, দুপুর ২টার দিকে রহনপুর তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে আশিক আলী ও তার চাচাতো ভাই আবুল হোসেন। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশিক আলীকে মৃত ঘোষণা করেন এবং কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন।

এদিকে ভোলাহাট থানার ওসি একরামুল হক জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামপুর মসজিদের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় ৮ বছর বয়সী শিশু হাসান ঘটনাস্থলেই মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page