1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় হট্টোগোল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় শেখ মুজিবকে জাতির পিতা বলার কারণে হট্টগোল সৃষ্টি হয়। সোমবার (৮ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।
সভায় আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বক্তব্যকালে বলেন, “প্রস্তুতিমূলক সভায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেনো স্মরণ করা হচ্ছে না।”
এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন, “বিগত ১৭ বছর আওয়ামীলীগ বীর উত্তম জিয়াউর রহমানকে রাজাকার বলেছিল তখন তো আপনারা কেউ প্রতিবাদ করেননি। অতএব এখানে সে সব বিষয়ে কোন আলোচনা হবে না।” আজকের আলোচনা সভা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে। বিধায় এবিষয়ে কি মতামত আছে, সে বিষয়ে মতামত দেন।
এমন হট্টোগোল উপজেলায় ছড়িয়ে পড়লে প্রস্তুতিমুলক সভা সংক্ষিপ্ত করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিয়ে অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতে গেলে তাঁরা বিষয়টি ধামাচাপা দিয়ে সমাধান করে নেন।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিতে গিয়ে অপ্রাসঙ্গিক কিছু কথা উত্থাপন করলে এটা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে উভয়কে নিয়ে এক সাথে বসে সমাধান করে দেয়া হয়েছে।”

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page