

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীামন্ত রক্ষীবাহিনী (বিএসএফ)’র নির্যাতনে ২ বাংলাদেশী নাগরিককে হত্যার পর পদ্মা নদীতে লাশ ভাসিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ বাজার কেন্দ্রী জামে মসজিদের সামনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিধ, ফাস্ট সিকিউকিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ইমাম হাফেজ মোঃ শামিম হোসাইন, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ওয়াহেদুজ্জামান সাইম, আব-বাংলাদেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও তারা আমাদের সাথে বন্ধুত্বের নামে নির্যাতন-নীপিড়ন করছে। তারা আমাদের কাছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে তার বিনিময়ে উপহার দিচ্ছে লাশ আর লাশ। যদি তাই হয়, আজকের মানববন্ধনের মাধ্যমে সরকারকে বলতে চাই ভারতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেন এবং আমাদের বিজিবিকে আবারও বিডিআর নামক তৈরি করে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আগের রুপে দাঁড় করান। তাহলে ভারত আমাদের ক্ষমতার বিষয়টি পূণরায় বুঝতে পারবে।
বক্তারা আরও বলেন, ভারতের এই আগ্রাসন আমরা আর চাই না, আমরা এর প্রতিহত করতে চাই। সীমান্তবর্তী আমাদের ভাইয়েদের বাঁচাতে চাই।