1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বহুল প্রতীক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (অর্ধদিবস) কর্মবিরতি পালিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়।

এ সময় আউটডোর ফার্মেসি-প্যাথলজি কার্যক্রম এক্স-রে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে দুর-দুরান্ত হতে আগত রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে অতীব জরুরি সেবা অন্য দিনের মত যথাযথভাবে চালু ছিল। কর্মবিরতি পালনের সময় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে স্লোগান, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ক মেডিক্যাল টেকনোলজিস্ট আসাদুজ্জামান, ফার্মাসিস্ট বিরাজ কুমার দাস, ফার্মাসিস্ট আব্দুল লতিফ, মেডিকেল টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম,মিডিকেল টেকনোলজিস্ট নুরুজ্জামান,মিডিকেল টেকনোলজিস্ট ওবাইদুর রহমান ফার্মাসিস্ট প্রসন্ন ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা আরও বলেন, দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি পূরণ না হলে আগামীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি ঘোষণা পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page