1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া থানায় কর্মকত পুলিশের এসআই কালামের পত্যক্ষ মদদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুরে এলাকাবাসীর ব্যানারে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল সোতালেব, হারুন অর রশিদ, রইসুদ্দিন, আব্দুল রহিম, আব্দুল খালেক, পলাশ মিঞা সহ অনেকে।
বক্তারা বলেন, শাহবাজপুর ইউনিয়নের প্রকাশ্যে রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ, আব্দুল্লাহ এক ভাঙারি ব্যবসায়ীর ভ্যান সহ টাকা ছিনতাই করে নিয়ে পালান। আর পরবর্তীতে এদের মদদ দেন পুঠিয়া থানা পুলিশের কর্মকর্তা প্রকাশ্যে মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের এই ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্ত্রাসী-ডাকাতি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত বা যারা মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নিতে হবে।
বক্তৃতা আরো বলেন, শাহবাজপুর ইউনিয়নে সে সমস্ত চুরি, ডাকাতি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত পুঠিয়া থানা পুলিশের এসআই কালামের আত্মীয়-স্বজন। বিধায়, সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদের গ্রেফতার করতে না পারে, তাহলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন বক্তারা।
এব্যাপারে পুঠিয়া থানায় কর্মরত এসআই কালাম জানান, আজকে যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা মাদককারবারী। তিনি আরও বলেন, ইউসুফ আলীর বাড়ি থেকে পিরোজপুরের লোকজন তার গরু নিয়ে চলে যায়। বিধায়, আমাকে জানালে আমি তাদের আইনেন আশ্রয় নিতে বলি মাত্র।
উল্লেখ্য, শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জিনিয়ারা বাদি হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসীর ব্যানাবে পিরোজপুর মোড়ে মানববন্ধন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page