1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির গতিশীল করা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে একদিন ব্যাপী কর্মশালা করেছেন মোবারকপুর ইউনিয়ন বিএনপি। সোমবার সকালে উপজেলা মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর পুরানা পুকুর পাড়ে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ ফরহাদ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী। সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জেম, সহ সভাপতি এজাবুল চৌধুরী, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আব্দুল লতিব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন, ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেতাউর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কর্মশালায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নেতাকর্মীদের কি কি করণীয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের কি কি করণীয়, মোবারকপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সমস্যা ও সমাধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষে ভোটার দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page