1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবছর ৪৮টি পূজা মন্ডপে উদযাপন হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ (২৮ সেপ্টেম্বর) রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের সূচনা শুরু হবে। শনিবার সকাল থেকে দূর্গোৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তার লক্ষ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি বাহিনী। এবছর শিবগঞ্জে ৪৮টি পূজা মন্ডপে ৩১০জন আনসার ভিডিপি সদস্যরা ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানান উপজেলা আনসার কর্মকর্তা মরিয়ম আক্তার।
উপজেলা আনসার কর্মকর্তা মরিয়ন আক্তার বলেন, গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মন্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া পূজার আনুষ্ঠানিকতা শুরু আগের দিন থেকে প্রতিটি মন্ডপে মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের শনিবার সকাল থেকে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ৪৮টি মন্ডপের মধ্যে আমরা ১১টি মন্ডপ অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করেছি। আশা করছি এবছর শিবগঞ্জ উপজেলার সনাতম ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে পূজোৎসব পালন করতে পারবেন।

 


এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, শনিবার প্রতিটি পূজা মন্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার মোতায়েন রয়েছে। আনসার-ভিডিপির পাশাপাশি থানা পুলিশের ১৮টি বিটের অফিসাররা প্রতিটি মন্ডপে মন্ডপে টহলরত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page