1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নাচোলে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাচোল
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ২বছরের শিশুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন(২) সোমবার সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে তার বাড়ি সংলগ্ন রেললাইনে খেলাধুলা করতে গিয়ে খুলনা-গামী মহানন্দা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আমনুরা রেলওয়ে জিআরপি ইনচার্জ এসআই মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page