1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

১ বছর ধরে ঔষধ পাচ্ছে না রোগীরা: শিবগঞ্জে একাধিক উপ-স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন নেই

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি উপ-স্বাস্থ্য কেন্দ্র (কমিউনিটি ক্লিনিক ও উপকেন্দ্র) অফিস চালু থাকলেও বিগত এক বছর ধরে কোনো ধরনের ঔষধ পাচ্ছেন না সাধারণ রোগীরা। সেই সাথে জাতীয় পতাকা উত্তোলনের কোনো ব্যবস্থাও নেই এসব স্বাস্থ্য কেন্দ্রে। এতে স্থানীয় ও ভূক্তভোগী রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গত কয়েকদিন ধরে অনুসন্ধান করে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, মনাকষা, কানসাট, চককীর্তি, মোবারকপুর, দাইপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোথাও নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এছাড়া প্রায় সকল উপ-স্বাস্থ্য কেন্দ্রের খাবার পানির টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে। পাশাপাশি উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো অপরিস্কার।
এদিকে, শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মকর্তারা অফিসের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করেন না এবং ২/১ ঘন্টা অফিস করে বাইরে চলে যান বলে অভিযোগ রয়েছে। এই কেন্দ্রে ১ বছর ধরে কোন প্রকার ঔষধ পান না রোগীরা। তবে, এই স্বাস্থ্য কেন্দ্রে দাবি তারা এক বছর থেকে কোন ঔষধ পাননি। কিন্তুগত এক মাস পূর্বে মেয়াদ উর্ত্তীয় হওয়া কিছু ঔষধ পাওয়া যায় অফিসের আলমারি উপর থেকে।
এছাড়া মোবারকপুর ইউনিয়নের লাহাপুর কমিউনিটি ক্লিনিক অফিস ছুটি হওয়ার ২ ঘন্টার পূর্বেই বন্ধ করে দেয়া হয়। তা সরজমিনে দেখা গেছে। এছাড়া লাহাপুর কমিউনিটি ক্লিনিকে বহিরাগত ২জন অশিক্ষিত মহিলাকে দিয়ে ঔষধ বিরতণ করা হয় বলেও জানা গেছে। অন্যদিকে কানসাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে আয়ার মাধ্যমে ঔষধ দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।
উপরদিকে মনাকষা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একই চিত্র। এখানে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দিয়ে ঔষধ বিতরণের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এমন উদাসীনতায় শুধু নিয়ম ভঙ্গই নয়, তাদের দায়িত্বেও গাফলতিও বটে। তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে জানতে চাইলে তিনি বলেন, “আমরা শুধু বিশেষ দিনগুলোতে পতাকা উত্তোলন করি।” আরেকজন কর্মকর্তা জানান, “আমাদের টিএইচ (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) কাছ থেকে নির্দেশনা আছে, প্রয়োজনে জেনে জানাবো।”
মোবারকপুর ইউনিয়নের লাহাপুর কমিউনিটি ক্লিনিকের তেমন কোন ঔষধ নেই দীর্ঘদিন ধরে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোসাঃ সাহিনা আখতার সেখানে বেশিক্ষণ থাকেন না। এছাড়া এলাকার ৮ম শেণী পাস করা মেয়ে ও একজন ঝাড়ুদার দিয়ে রোগীদের ঔষধ দেন তিনি। তিনি গণমাধ্যমকর্মীদের সাথে তুমুুল বিতর্কে জড়িয়ে পড়েন। আরেকজন আছেন নাম মার্জিনা বেগম। বয়স প্রায় ৫৫ বছর। তিনি ঝাড়ুদারের কাজ করেন। পাশাপাশি রোগী এলে ঔষধও দেন। গণমাধ্যমকর্মীদের দেখে তিনি সামনে আসেননি।
লাহাপুর ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসাঃ সাহিনা আখতারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঔষধ নেই দীর্ঘদিন ধরে। উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলেও কোন ব্যবস্থা নেন নি তারা। এমনকি মন্ত্রণালয়ও নাকি বিষয়টি অবগত আছেন। জাতীয় পতাকা উত্তোলনে বিষয়ে তিনি বলেন, আমাদের জাতীয় পতাকা উত্তোলনে বিষয়ে কোন নির্দেশনা নেই। শুধু বিশেষ দিনে পতাকা উত্তোলন করি।
অন্যদিকে, কানসাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ফার্মাসিষ্টের সাথে কথা হলে তিনি জানান, “আমি দুপুর একটা পর্যন্ত থাকি, তারপর চলে যাই।
এদিকে, শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হাসান নাহিদ ও ফার্মাসিষ্ট বেলাল উদ্দিন বলেন, আমরা প্রায় ১ বছর ধরে ঔষধ না পাওয়ায় রোগীদের কোন ঔষধ দিতে পারছি না। কিন্তু অফিসে নির্দিষ্ট সময়ে আসা-যাওয়া ও মেয়াদ উর্ত্তীণ ঔষধের বিষয়ে জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে লোক মারফত এই প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেন এবং ম্যানেজ না হওয়ায় লোক মারফত এক প্রকার হুমকিও দেন তারা।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মুহাম্মদ মাসুদ বলেন, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে, প্রতিটি বিশেষ দিবস সহ প্রতিটি কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা। আমাদের ইউনিয়ন কেন্দ্রগুলোতেও একই নির্দেশনা। কেনো তারা জাতীয় পতাকা উত্তোলন করেননি সে বিষয়ে তদন্ত করা হবে এবং লিখিতভাবে নোটিশ করা হবে যেনো প্রতিটি কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া তিনি ঔষধের বিষয়টি সমাধানের জন্য উচ্চ পর্যায়ে কথা বলেছেন এবং আগামী মাস থেকে ঔষধ পাওয়া যাবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page