1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাচোল
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিনপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজামপুর দক্ষিনপাড়ার আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা খাতুন (২০)।
নাচোল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুর ইসলাম জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে ওই অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন হওয়া বেগম, তাকে পড়ে যেতে দেখে বাঁচাতে গিয়ে তার মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
পরে পরিবারের স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page