শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাস্যমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
আহসান হাবীব
আপডেট সময় :
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
১৪৯
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাস্যমান অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই।ধারণা করা হচ্ছে তিন/চারদিন আগে মারা গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।