চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
এসময় উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রানাউল ইসলাম রানা, শিবগঞ্জ এলজিডি অফিসার হারুনো রশিদ শাহাবাজ পুর, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, শাহাবাজ পর ভূমি অফিস মোঃ ফয়েজ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শাহাবাজপুর ইউনিয়নের জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নিজ ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের ফলে সাধারণ মানুষকে আর দূরে যেতে হবে না। স্থানীয়রা দ্রুততম সময়ে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এ উদ্যোগকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।