- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাজা টোলা মোড় থেকে রাজার বাগানগামী রাস্তায় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশ মোবারকপুর মাজা টোলার মোঃ বশির আলীর ছেলে রিশাত (৫)।
স্থানীয়রা জানান, দুপুরে রিশাত ব্রিজের পাশে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য দেখছিল। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী সিএনজি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। যদি পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অকাল প্রয়াণে শিশুটির পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।