1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

আহসান হাবীব, শিবগঞ্জ:
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন রিপন, সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার, সারোয়ার জাহান সুজন, সাবেক সদস্য তুষারসহ বিনোদপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ মুর্শেদ, আলামিন, জিহাদ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নামের সংগঠনটি আজ দেশ ও গণতন্ত্রের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে তারা নানা বিতর্কিত কর্মসূচি পালন করলেও প্রশাসন নীরব থাকে। অথচ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিএনপি ও খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁকে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page